Instagram story viewer> @dhakapatrika> Posts
20
followers
1
following
Dhaka Patrika (ঢাকা পত্রিকা) is one of the popular bangla news portal in Bangladesh. Dhaka Patrika officially launched on 11 November 2024.
POSTS STORIES REELS TAGGED
Download All
নেত্রকোনায় সাংবাদিককে গু*লি করে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি আইপিটিভি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা প্রতিনিধি এবং ডিটেকটিভ আর্টিকেল নামের একটি ফেসবুক পেজের মালিক। 

#নেত্রকোনা #সাংবাদিক #আলিফ by @dhakapatrika
0
4 hours ago
Download
মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

#প্রবাসী #বাংলাদেশি #সৌদ #আরব by @dhakapatrika
0
14 hours ago
Download
⚽ Al Sadd SC 🇶🇦 vs Al Hilal SFC 🇸🇦 | AFC Champions League Elite 2026/27

Qatar’s Al Sadd SC faced Saudi Arabia’s Al Hilal SFC at Jassim Bin Hamad Stadium in Doha on 13 October 2026, in the AFC Champions League Elite 2026/27 League Stage.

📸 Photo Coverage: @nahidofficialbd, Sports Journalist & Photographer, Dhaka Patrika, Qatar.

#DhakaPatrika #AlSadd #AlHilal #ACLElite #AFCChampionsLeague taken in Jassim Bin Hamad Stadium by @dhakapatrika
2
a day ago
Download
প্রবাসী কর্মীদের মর্যাদা নিশ্চিত করতে সরকার ১১টি খাত চিহ্নিত করেছে। প্রবাসী কার্ড প্রস্তুত ও বিতরণ সম্পন্ন হলে কার্ডধারীরা প্রবাসী আয়ে বা রেমিট্যান্সে ৩ শতাংশ প্রণোদনা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। by @dhakapatrika
0
a day ago
Download
চৌকিদারী প্যারেড ও গ্রাম পুলিশ ব্যবস্থার মূল ভিত্তি গড়ে ওঠে ব্রিটিশ আমলে। ১৮৭০ সালের গ্রাম চৌকিদারি আইন (The Village Chaukidari Act, 1870) ছিল ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলায় গ্রামীণ স্বায়ত্তশাসন এবং প্রাতিষ্ঠানিক  ব্যবস্থা গড়ে তোলার প্রথম আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ। ১৮৭০ সালের ১৯ অক্টোবর লর্ড মেয়োর শাসন আমলে এই আইনটি পাস হয়। বিশেষ  দৃষ্টিকোণ থেকে, এই আইনটি পরবর্তীতে বাংলার গ্রামীণ পর্যায়ে আজকের 'ইউনিয়ন পরিষদ' এবং 'গ্রাম পুলিশ' ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।

পরবর্তীতে পুলিশ রেগুলেশন্স বেঙ্গল, ১৯৪৩ (PRB)-এর ৩৭০ থেকে ৩৭২ বিধি অনুযায়ী চৌকিদারদের থানায় এসে নিয়মিত হাজিরা দেওয়া এবং তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক করা হয়। এই বিধিমালা অনুযায়ীই মূলত আধুনিক ‘চৌকিদারী প্যারেড’ একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। পিআরবি (PRB) নিয়ম অনুযায়ী, চৌকিদাররা নিজ নিজ এলাকার খুন, ডাকাতি, চুরি, দাঙ্গা, বা অস্বাভাবিক মৃত্যুর মতো ১৭ প্রকার গুরুত্বপূর্ণ তথ্য এই প্যারেডে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ গতকাল চৌকিদারী প্যারেড গ্রহণ করেন। সেই সাথে দূর্গাপূজার শান্তি এবং শৃঙ্খলা রক্ষার্থে গ্রামীণ জনপদে চৌকিদারদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। দুর্গাপূজায় যেকোনো ধরনের সমস্যা বা ইস্যু দ্রুততম সময়ের মধ্যে অফিসার ইনচার্জকে ইনফর্ম করার জন্য  চৌকিদারদের তিনি নির্দেশনা প্রদান করেন। গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষায়  পুলিশকে সাহায্য করার জন্য চৌকিদারদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। by @dhakapatrika
0
3 days ago
Download
নওগাঁর বদলগাছীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌ,ন নির্যাতন ও ধর্ষ,ণচেষ্টার অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও জামায়াত নেতা শিক্ষক মো. শফিউল হাসান দিপুর (৪৭) বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
#নওগাঁ #জামায়াত #স্কুল #ঢাকাপত্রিকা by @dhakapatrika
0
4 days ago
Download
১৯১ রান তাড়া করে দুর্দান্ত জয় সিলেট স্পোর্টিং ক্লাবের।

কাতারের আল-রাইয়ান ক্রিকেট গ্রাউন্ডে ৯ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা দোহার ইলেভেন স্টার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, সিজন ৪-এ দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সিলেট স্পোর্টিং ক্লাব।

ম্যাচের আগে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রাশেদ ছিটকে গেলে দলের নেতৃত্ব নেন সহ-অধিনায়ক জিকু। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট।

প্রথমে ব্যাট করে বিডি ভিক্টোরিয়ানস ১২ ওভারে ১ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। ১৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট স্পোর্টিং ক্লাব ১১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

দলের হয়ে সুমন ১৫ বলে ৫০, জালাল ১৮ বলে ৪৯, লিটু ১৫ বলে ৪৬ এবং তোফায়েল ১৩ বলে ২৭ রান করেন। ঝোড়ো অর্ধশতকের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সুমন।

অধিনায়কের অনুপস্থিতি ও বড় লক্ষ্যের চাপ সামলে এই জয় দিয়ে সিলেট স্পোর্টিং ক্লাব আবারও নিজেদের চ্যাম্পিয়ন মানসিকতার প্রমাণ দিয়েছে। by @dhakapatrika
0
4 days ago
Download
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারান জার্মান পর্যটক ১৮ বছর বয়সী ক্রিল ল্যান্ডার। গত ৭ অ‌ক্টোবর নাটোর সদর থানায় তার কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে মুক্তি মাহমুদ না‌মের একজ‌ন বাংলা‌দে‌শি নাগ‌রি‌কের। প‌রে জার্মান পর্যটক ক্রিলকে ম্যাকবুক উপহার ‌দি‌য়ে‌ছেন রাজধানীর এক‌টি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। এর মাধ‌্যমে জার্মান পর্যট‌কের কষ্ট কিছুটা হ‌লেও লাঘব কর‌লেন তি‌নি। শনিবার (১০ অ‌ক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে  ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। by @dhakapatrika
0
5 days ago
Download
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও। by @dhakapatrika
0
5 days ago
Download
বাংলাদেশে তৈরী স্যুট পড়েন ডোনাল্ড ট্রাম্প! 

নেব্রাস্কার Grand Island-এ ৫ অক্টোবরের ‘Make America Great Again’ র‍্যালিতে ডোনাল্ড ট্রাম্প তার নেভি-ব্লু স্যুটের জ্যাকেট খুলে ফ্লেক্স নিতে গেলে ক্যামেরায় ভেসে ওঠে ভেতরের লেবেল Jos. A. Bank। বিষয়টি দ্রুত নজরে আসে মেন্সওয়্যার  বিশেষজ্ঞ Derek Guy-এর। তিনি মন্তব্য করেন, Jos. A. Bank-এর স্যুট সাধারণত চীন ও বাংলাদেশের মতো দেশে তৈরি হয় এবং প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রে তৈরি Joseph Abboud-এর মতো বিকল্প থাকা সত্ত্বেও ট্রাম্প কেন আমদানি করা স্যুট বেছে নিলেন?

এখানেই আসে বাংলাদেশের গল্প।
Jos. A. Bank বর্তমানে Tailored Brands-এর অধীন একটি ম্যান্সওয়্যার ব্রান্ড। প্রতিষ্ঠানটির স্যুট ও অন্যান্য পোশাকের বড় অংশ বৈশ্বিক সাপ্লাই চেইন-এর মাধ্যমে এশিয়ায় উৎপাদিত হয়। সংবাদ প্রতিবেদনগুলোতে বাংলাদেশকে এই উৎপাদন নেটওয়ার্কের অন্যতম দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ Export Promotion Bureau-এর তথ্য অনুযায়ী, Universal Menswear-এর কারখানা Plot #234–238 এবং 252–254, Adamjee EPZ-তে অবস্থিত এবং প্রতিষ্ঠানটি পুরুষদের স্যুট, জ্যাকেট, ব্ল্যাজার ও ট্রাউজার সহ বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করে।

আরও চমকপ্রদ তথ্য হলো, ২০২৬ সালের একটি প্রতিবেদনে Universal Menswear-কে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় স্যুট ম্যানুফেকচার ফ্যাসিলিটি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রায় ৫৩৫,০০০ বর্গফুট জায়গাজুড়ে থাকা এই কারখানায় প্রায় ৫,৭৩৯ জন কর্মী কাজ করেন এবং প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৫০ লাখ পিস পুরুষদের পোশাক উৎপাদনের সক্ষমতা রাখে। ২০২৫-২৬ অর্থবছরে তাদের রপ্তানি ছিল প্রায় ৯৭.৮৮ মিলিয়ন ডলার।Universal Menswear নিজেও জানায়, বাংলাদেশে তাদের উৎপাদন কার্যক্রম ২০১২ সালে শুরু হয়। 

BEPZA-এর তথ্যেও Universal Menswear-কে রোমানিয়া - বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ট্রাম্পের বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে সরাসরি মন্তব্যেও করেছিলেন  ২০১৬ সালের দিকে। তখন CNN এ নিজের Donald J. Trump ব্র্যান্ডের পোশাকের উৎপাদন নিয়ে সাক্ষাৎকার দেন তিনি।

CNN-এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ব্র্যান্ডের একটি শার্ট বাংলাদেশে তৈরি হয়েছিল। একই প্রতিবেদনে ট্রাম্পকে তার চীনে তৈরি টাই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার অনেক টাই চীনেও তৈরি হয়।২০১৬ সালে The Washington Post রিপোর্ট করেছিল যে ট্রাম্পের নিজস্ব ক্লথিং ও এক্সেসরিজ-এর পণ্য বাংলাদেশ, চীন, হন্ডুরাসসহ বিভিন্ন দেশ তৈরি করে থাকে

Source: Textile Times by @dhakapatrika
0
5 days ago
Download
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে সর্বশেষ হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। by @dhakapatrika
0
5 days ago
Download
সিএনজি চালক বলেছিলো তার খুব ক্ষুধা লাগছে সহজ সরল মেয়ে তাজমিন (১৪) নিজের কাছে থাকা ১০০টাকা দিয়ে রুটি ও কলা কিনে খাওয়ায়।খাওয়ার পর পরই আবার সিএনজি চালানো শুরু করে এবং শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাবার কথা বলে ধানক্ষেতে নিয়ে গিয়ে ধ/র্ষ*/ন ও স্বাসরোধ করে হ/ত্য করে। 
কি নির্মম!! যে মেয়েটা একটু আগেও তাকে খাওয়ালো তার প্রতি একটুও মায়া হলোনা এই জানোয়ারের। এই কিট পতঙ্গের কোনই অধিকার নেই বেঁচে থাকার। 
ঘটনা ক্লিয়ার পুলিশ নিজেই প্রেস কনফারেন্স করলো। এখন ঝুলাইয়া দিতে সমস্যা কোথায়? 
এত এত ঘটনার পরেও বিচার হচ্ছে কই? আমরা বিচার পাবো কবে? by @dhakapatrika
0
6 days ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up